ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবার বাধ্যতামূলক অবসরে এসপি ব্যারিস্টার জিল্লুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২২,  10:26 PM

news image

সরকারি চাকরি থেকে এবার বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে এসপি ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে ব্যারিস্টার জিল্লুর রহমান একসময় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) ছিলেন। সেসময় উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারাদেশে ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের এক বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার ফাঁকে মৌলভীবাজারের তৎকালীন এই পুলিশ সুপার বলেছিলেন, 'বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের চাকরি রাখবে না।' তার এই বক্তব্যের উত্তরে নির্বাচন কমিশনার (তৎকালীন) বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, 'আপনার পুলিশের এ সম্মানজনক পোশাক শরীর থেকে খুলে ফেলা উচিত।' পু্লিশের এই কর্মকর্তা 'সরকারি কর্মচারীদের শাস্তিমূলক ব্যবস্থা' নামে একটি বই লিখেছেন।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম