ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবার জিমেইলের সার্চে পরিবর্তন আনছে গুগল

#

আইটি ডেস্ক

০৪ জুন, ২০২৩,  4:31 PM

news image

ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে এবার সেলফোনের জিমেইলে সার্চ বারে পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কম কষ্টে সহজেই গুরুত্বপূর্ণ বা সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাবে। নতুন ফিচারের আওতায় মোবাইলের জিমেইল অ্যাপে থাকা মেশিন লার্নিং মডেল তিনটি বিষয়কে গুরুত্ব দেবে। এর মধ্যে সার্চ আইটেম, অতিসম্প্রতি পাঠানো ই-মেইল ও অন্যান্য বিষয় থাকবে। এর মাধ্যমে জিমেইলে দরকারি জিনিস সহজেই পাওয়া যাবে।

আলাদা সেকশনে সার্চ রেজাল্ট দেখানো হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই সেগুলোয় প্রবেশ করতে পারবে। যেসব ব্যবহারকারী যোগাযোগ ও ফাইল আদান-প্রদানের জন্য জিমেইল ব্যবহার করে থাকে তাদের জন্য এ ফিচার সহায়ক হবে। অতিসাম্প্রতিক তথ্যের ওপর জোর দেয়ার মাধ্যমে এ ফিচারটি ব্যবহারকারীদের নির্দিষ্ট ই-মেইল ও ফাইল চালু, সংরক্ষণে সহায়তা করবে। পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে। গুগল ওয়ার্কস্পেসের গ্রাহক ও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টধারীদের কাছে ফিচারটি পৌঁছে যাবে। সূত্র: গিজমোচায়না

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম