ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

এবার কোনো সংলাপ হবে না: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৩,  7:06 PM

news image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসেছিল আওয়ামী লীগ। তবে এবার কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১০ মে) দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, এবার কোনো সংলাপ হবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য কোনো আমন্ত্রণ জানানো হবে না। তাদেরকে নিজ দায়িত্বে নির্বাচনে আসতে হবে। তারা নির্বাচনে না এলে নিজেরাই ক্ষতির মুখে পড়বে। অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে পরিবহন খাতের যানবাহনকে নূন্যতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রুপান্তর করা হবে। আগামী নভেম্বরের মধ্যে বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত হচ্ছে। এরমধ্যে ৮০টি ঢাকায় এবং ২০টি চট্টগ্রাম মহানগরীতে চলবে। এতে আরও বক্তব্য রাখেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বিদুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বিশ্ব ব্যাংকের কো-অপারেশন ম্যানেজার দানদান চেন, ইউনিসক্যাপের পরিবহন বিভাগের অর্থনৈতিক সম্পর্কবিষয়ক বিভাগীয় প্রকৌশলী মাদান বি রেগমি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম