ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

এবার কিয়েভের আকাশে দেখা মিলল ৬ রুশ বেলুন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:04 PM

news image

কিয়েভের আকাশে ছয়টি রুশ বেলুন শনাক্ত করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শনাক্তের পর ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এ বেলুনগুলোকে ভূপাতিত করেছে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুনগুলোতে কোণ প্রতিফলক এবং নজরদারি চালানোর সরঞ্জাম ছিল। তবে কবে এগুলো কিয়েভের আকাশে উড়ছিল তা স্পষ্টভাবে বলা হয়নি। রয়টার্সের খবরে বলা হয়েছে, অবশ্য বুধবার কিয়েভে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছিল। কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে এক পোস্টে বলেছে, যাচাই করা তথ্য অনুসারে বেলুনগুলো আকাশে বায়ু দ্বারা চালিত হচ্ছিল। এতে আরও বলা হয়েছে, এই বেলুনগুলো ওড়ানোর লক্ষ্য ছিল সম্ভবত আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত ও অতিষ্ঠ করা। এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম