ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবার কর্মী ছাঁটাই করছে রেডিট

#

আইটি ডেস্ক

০৭ জুন, ২০২৩,  8:44 PM

news image

এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের সামাজিক সংবাদ সমষ্টি, বিষয়বস্তুর গুণগত মান নির্ণয় এবং আলোচনার ওয়েবসাইট রেডিট। মোট জনশক্তির ৫ শতাংশ বরখাস্ত করছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  এর আগে কর্মী ছাঁটাই করেছে ফেসবুক, টুইটারসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। অবশেষে সেই তালিকায় যোগ দিলো রেডিট। ২০১১ সালে ম্যাগাজিন কংলোমেরেট কন্ডে নাস্টে থেকে আলাদা হয়ে যায় রেডিট। এরপর থেকে মাধ্যমটির জনপ্রিয়তা ব্যাপক বাড়তে থাকে। সাম্প্রতিক সময়ে সেটির ওয়ালস্ট্রিটবেটস এবং অন্যান্য প্ল্যাটফর্মে গ্রাহকের আবেদনের পরিমাণ হু হু করে বেড়েছে। এতে সেখানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন খুচরা বিনিয়োগকারীরা। এরপরই কর্মী ছাঁটাইয়ে গেলো রেডিট। এ নিয়ে সর্বপ্রথম সংবাদ প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, এরই মধ্যে ই-মেইল করে সংশ্লিষ্ট কর্মীদের বরখাস্তের কথা জানিয়েছেন রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ হাফম্যান। তিনি বলেন, চলতি বছরের বাকি সময় কর্মী নিয়োগ দেয়াও কমাবে কোম্পানিটি। ২০২৩ সালের অবশিষ্ট সময়ে নিজেদের কর্মক্ষেত্রে ১০০ জন নেবে তারা। আগে যে পূর্বাভাস ছিল ৩০০ জন। ২০২১ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের তালিকাভুক্ত হয় রেডিট। সেই থেকে পুঁজিবাজারে কার্যক্রম চালিয়ে আসছে তারা। তাদের স্টোকের মূল্যও বেড়েছে। ফলে বিনিয়োগও করছেন ব্যবসায়ীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম