ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

এবার আফগানিস্তানে দুদিন ধরে কুয়ায় আটকা পড়েছে শিশু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  3:45 PM

news image

এবার আফগানিস্তানে এক শিশু কুয়ায় আটকা পড়েছে। দেশটির জাবুল প্রদেশে এ ঘটনা ঘটেছে। হায়দার নামের নয় বছরের শিশুটি দুদিন ধরে আটকা পড়ে আছে। শিশুটিকে কুয়া থেকে বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। খবর বিবিসির। দুই সপ্তাহ আগে মরক্কোতে একই ধরনের একটি ঘটনা বিশ্ববাসীকে নাড়া দেয়। রায়ান নামের এক শিশু কুয়ায় পড়ে যায়। পাঁচ দিন চেষ্টার পর উদ্ধারকারীরা শিশু রায়ানকে কুয়া থেকে তুলে আনতে সক্ষম হন। কিন্তু,

ততক্ষণ সে মারা যায়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কুয়ার ভেতর শিশু হায়দার আটকা পড়েছে। শিশুটিকে দুই বাহু এবং শরীরের ওপরের অংশ নাড়াতে দেখা যায়। ভিডিওতে শিশুটির বাবাকে বলতে শোনা যায়, ‘তুমি ঠিক আছো? আমার সঙ্গে কথা বলো... কান্না করো না। তোমাকে বের করে আনার জন্য আমরা কাজ করছি।’ ভেতর থেকে শিশুটি করুণ কণ্ঠে—‘আমি কথা বলব’, বলতে শোনা যায়।  উদ্ধারকারীরা কুয়ার ভেতরে রশি ফেলে ক্যামেরা দিয়ে এ ভিডিও ধারণ করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শিশু হায়দার ৩৩ ফুট গভীর কুয়ায় পড়ে গেছে। আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল্ল গনি বারাদারের উপসচিব আব্দুল্লাহ আজম এক টুইট বার্তায় জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন নিয়ে একটি দল সেখানে উপস্থিত আছে। উদ্ধারকারীরা শিশুটিকে উদ্ধারে গর্ত খুঁড়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম