ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

এবার অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৫,  9:01 PM

news image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে পানগাঁও ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। আজ রবিবার বেলা ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই নারী জানিয়েছেন, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। এদিকে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)। পেশায় দুজনই অটোরিকশাচালক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম। তিনি বলেন, ওই নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা।

স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল শনিবার বাড়ি থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন। সদরঘাট থেকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় যেতে যেতে রাত হয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে ওই দুই যুবক নারীটিকে আশ্রয় দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে  নিয়ে যায়। সেখানে আরও দুজন আগে থেকেই ছিল। ওসি আরও বলেন, তিনজন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণের চেষ্টা করলে নারীটির চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। এ সময় বাকি দুজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে জানিয়ে মাযহারুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, ওই নারী হিন্দু সম্প্রদায়ের। পরিবারকে না জানিয়ে এক মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ার পরে তিনি বাবার বাড়িতে যান। কিন্তু পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়।পরে তিনি ঢাকায় কাজের খোঁজে চলে আসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম