ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

এবারের বন্যায় না খেয়ে ও বিনা চিকিৎসায় একজনও মারা যাননি: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  10:41 PM

news image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এবারের বন্যায় না খেয়ে এবং বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যাননি। এছাড়া বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায়ও স্বাস্থ্যবিভাগ প্রস্তুতি রয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি, ত্রাণ ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন কথা বলেন তিনি। 

এ সময় তিনি দাবি করেন যে, বর্তমানে সিলেটে ১৪০টিরও বেশি মেডিকেল টিম কাজ করছে। প্রস্তুত রয়েছেন আরও দুহাজারের বেশি কর্মী। বন্যা কবলিত এলাকায় কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে সৃষ্ট সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। সাম্প্রতিক বন্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানি ওঠা ও চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন জলাবদ্ধতা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম