ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২১,  8:20 PM

news image

গত বছরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এবার মেয়েদের পাসের হার ৯৪.৫০ শতাংশ। ছেলেদের পাসের হার ৯২.৬৯ শতাংশ। সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন।  এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন।  আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন।  উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

গত বছর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২৮ শতাংশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে প্রকাশ করা হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পাসের হার ৯৩.৫৮। এদিকে, পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। নির্ধারিত পদ্ধতিতে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও ফল পাওয়া যাবে। ফল প্রকাশের পর তা প্রত্যাশিত না হলে খুদে বার্তার মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে শুক্রবার (৩১ ডিসেম্বর) থেকে ৬ জানুয়ারি (২০২২) পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম