ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এনসিপিসহ চার দলের নতুন জোটের ঘোষণা আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৫,  5:03 PM

news image

জাতীয় নাগরিক পার্টিসহ চার দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেশন হলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। এর আগে, বুধবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল বিষয়টি নিশ্চিত করেন।  হাসনাত কাইয়ুম বলেন, চার দলের সমন্বয়ে আমরা একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছি। যেহেতু সামনে নির্বাচন, সেহেতু জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে। জানা গেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দল ছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টের পর থেকে এই জোটের কার্যক্রমে কিছুটা নিষ্ক্রিয়তা দেখা দেয়। যার ফলে গণতন্ত্র মঞ্চের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। অন্যদিকে, বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এখনও হয়নি। তবে গণতন্ত্র মঞ্চের একটি সূত্রে জানা গেছে, মঞ্চের ৬টি দলের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া বাকি পাঁচটি দলকে বিএনপির আসন ছাড় দেওয়ার বিষয়ে মৌখিক আলোচনা হয়। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি এখনও ইতিবাচক সাড়া দেয়নি। ফলে দলটির শীর্ষ নেতা মনক্ষুণ্ণ হয়ে জোট ছাড়েন। গণতন্ত্র মঞ্চ ছাড়ার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, আমরা এখন আর গণতন্ত্র মঞ্চের সঙ্গে নেই। নতুন জোট করতে যাচ্ছি। সূত্রমতে, জোটের রূপরেখার তিনটি কাঠামো ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য নাম রাখা হতে পারে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এতে থাকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউপি বাংলাদেশ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম