ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে টাকা চুরি

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৪,  7:16 PM

news image

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরি হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লী মঙ্গলহাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছাদ দিয়ে ব্যাংকে ঢুকে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার পর সিন্দুক কেটে টাকাগুলো নিয়ে যায়। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, ব্যাংকের ওই শাখায় ভল্ট, নিরাপত্তাকর্মী ও সিসি ক্যামেরা নেই। দুর্বৃত্তরা ভেতরের ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ও সিন্দুক ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। বাইরের ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার ও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এনআরবিসি ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে কাজ শেষে ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখে চলে যান। পরে শুনতে পান দুর্বৃত্তরা সিন্দুক কেটে সব টাকা নিয়ে গেছে। পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলায় এনআরবিসি ব্যাংকের উপশাখা। অপর পাশে এসকেএস এনজিও অফিস। শনিবার সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ির মালিক ‘৯৯৯’ নম্বরে ফোন দেন।  সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— দুর্বৃত্তরা ছাদ দিয়ে ব্যাংকে ঢোকে। তারা সিন্দুক রাখা রুমের দরজার হ্যাজবোল্ট ভেঙে ফেলে। এর পর রুমে ঢুকে সিন্দুক কেটে ৯ লক্ষাধিক টাকা চুরি করেছে। জড়িতদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম