ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা

এনআইডির তথ্য ভুলে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:32 AM

news image

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন বেতন-বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের বকেয়া পরিশোধের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।


মাউশি জানিয়েছে, এনআইডির তথ্যের ভুলের কারণে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত কোনো শিক্ষক-কর্মচারীর এক বা একাধিক মাসের বেতন বা বোনাস না হয়ে থাকলে সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাসের বিল সাবমিট করার অপশন প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিট-সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।


নির্দেশনায় বলা হয়েছে, আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যে মাস বা মাসগুলোর বেতন-বোনাস বাকি রয়েছে, সেগুলোর বিল প্রতিষ্ঠানের প্যানেল থেকে মাসওয়ারি সাবমিট করা যাবে।


তবে ব্যাংক-সংক্রান্ত তথ্যের ভুলের কারণে আগে সাবমিট করা এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে নতুন করে বকেয়া বিল সাবমিট করতে হবে না। ‘EFT salary Bounce’ অপশনে সংশ্লিষ্ট শিক্ষকের নাম যুক্ত হওয়ার পর তথ্য সংশোধন করে অর্থ পুনরায় পাঠানো হবে।


নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিও বিলের পাশাপাশি বকেয়া মাসগুলোর বিলও সাবমিট করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম