ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এখন থেকে ৫০ বছরের ব্যক্তিদেরও বুস্টার ডোজ দেওয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২২,  8:31 PM

news image

মহামারি করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এখন থেকে ৬০ বছর থেকে কমিয়ে ৫০ বছরের ব্যক্তিদেরও বুস্টার ডোজ দেওয়া হবে। সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চুক্তি অনুসারে করোনা টিকা হস্তান্তরের জন্য রাশিয়াকে তাগিদ দিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৭ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, করোনা সংক্রমণ ধাপে ধাপে বাড়ছে, ইতোমধ্যে ১৮ শতাংশে উন্নীত হয়েছে। এভাবে বাড়লে এক মাসের মধ্যে দেশের হাসপাতালে কোনো শয্যা খালি থাকবে না। করোনা রোধে সবাইকে মাস্ক পরতে হবে।

এদিকে মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে বিশ্বের পাশাপাশি কাবু বাংলাদেশও। ওমিক্রনের ভয়াবহতা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে দেশে। কয়েকদিন আগেও দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী ছিল। কিন্তু ওমিক্রন স্বাস্থ্য ব্যবস্থাকে আবারও চাপের মুখে ফেলেছে। আগের তুলনায় দেশে গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে। একই সময়ে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ। করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম। বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন করা হবে। এতে বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৪ জনে। একই সময়ে নতুন করে আরও ৫ হাজার ২২২ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। এর আগে শনিবার (১৫ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৪৪৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম