ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

এখনো নিখোঁজ পাথরঘাটার ২৫০ জেলেসহ ২৩ ট্রলার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  7:09 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে অনেক জেলেরা উপকূলে ফিরে আসলেও এখনো বরগুনার পাথরঘাটার ২৩ ট্রলারের ২৫০ জেলে ফিরে আসেননি। এখন পর্যন্ত তাদের সম্পর্কে তথ্য দিতে পারছে না বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি।রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরপর কয়েকটি নিম্নচাপ হওয়ায় জেলেরা এ বছর লোকসানের মধ্যেই রয়েছে। কয়েকদিন আগে নিম্নচাপ শেষে সাগরে নামার পর আবারও সৃষ্ট হয় এই নিম্নচাপটি। কিছু জেলে ট্রলার ঘাটে ফিরে আসলেও লোকসানের কথা চিন্তা করে অনেক ট্রলার সাগরে থেকে যায়। তিনি আরও বলেন, সাগর উত্তাল হলেও তারা কোথায় কী অবস্থায় আছে এখন পর্যন্ত জানা যায়নি। পাথরঘাটায় দুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অনেকের মোবাইল বন্ধ। এ ছাড়া নেটওয়ার্ক সমস্যা থাকায় ফোনে জেলেদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা কিছু ট্রলার প্রস্তুত রেখেছি নিম্নচাপ শেষ হলেই ট্রলার ও জেলেদের খুঁজতে বের হবে। কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মো. সাকিব মেহেবুব বলেন, পাথরঘাটার ২৩টি ট্রলার নিখোঁজ আছে জানতে পেরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি। সাগরের মধ্যে নৌবাহিনীর জাহাজে কিছু জেলে উদ্ধার হয়েছে তারা কোন এলাকার এখনও নিশ্চিত করা হয়নি। তবে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আশা করি নিখোঁজ জেলেদের শিগগির উদ্ধার করতে পারব।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম