ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

এখনও নিয়ন্ত্রণে আসেনি কুতুবদিয়ার এলপিজিবাহী জাহাজের আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৪,  9:41 PM

news image

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে এলপিজিবাহী লাইটারেজ জাহাজ সুফিয়ায় লাগা আগুন ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রোববার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এর আগে, শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে কুতুবদিয়ার উপকূলের পশ্চিমে কৈয়ারবিল এলাকায় জাহাজটিতে আগুন লাগে। এ সময় জাহাজে থাকা ৩১ জন নাবিক পানিতে লাফিয়ে প্রাণ রক্ষা করেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, কুতুবদিয়ার এলপিজিবাহী জাহাজে লাগা আগুন এখনও নিযন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আরেক কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বলেন, নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ উদ্ধারকাজে যোগ দিয়েছে। আগুন নিয়ন্ত্রণ ও ক্রুদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ডের দুটি ও নৌবাহিনীর পাঁচটি অত্যাধুনিক জাহাজ। তবে দীর্ঘ সময় ধরে চেষ্টার ফলে আগুনের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জাহাজটির ভেতরে এখনও আগুন জ্বলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম