ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

এক বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

#

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৫,  5:17 PM

news image

ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় দীর্ঘ সময় ধরে খেললেও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার গড়ার সুযোগই হয়নি কেইথ বার্কারের। এরইমধ্যে ২০২৪ সালের জুলাইতে তার বিরুদ্ধে নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগ ওঠে। যার ভিত্তিতে বার্কারকে বুধবার সব ধরনের ক্রিকেট থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগেও ২০২৪ সালে মে মাসে একটি ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছিলেন বার্কার। এর আগে ৫ মার্চ তিনি ইসিবির অ্যান্টি-ডোপিং নীতিমালার দুটি নিয়ম ভাঙার কথাও স্বীকার করেন। এরপর ৪ জুলাই থেকে ফের ক্রিকেটে ফেরেন এই পেসার। বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষেধাজ্ঞার তালিকায় থাকা ওষুধ উচ্চ রক্তচাপের চিকিৎসার অংশ হিসেবে সেবন করেছিলেন। দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে এটি অবশ্য অন্য ওষুধের বিকল্প হিসেবে তাকে দেওয়া হয়েছিল। বিষয়টিকে তাই ‘প্রশাসনিক ত্রুটি’ বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বার্কার ইচ্ছাকৃতভাবে অ্যান্টি-ডোপিং নীতিমালা ভাঙেননি বলেও জানিয়েছে রিভিউ প্যানেল। ইংল্যান্ডের জাতীয় অ্যান্টি-ডোপিং প্যানেল জানিয়েছে, এই ধরনের অননুমোদিত দ্রব্য সেবন করায় এই ক্রিকেটারের পারফরম্যান্সেও বিশেষ সুবিধা পাননি। তবে ঠিকই ১২ মাসের নিষেধাজ্ঞার মুখেই পড়তে হচ্ছে বার্কারকে। গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২৪.৩৭ গড়ে ১৬ উইকেট শিকার করেন এই ইংলিশ পেস অলরাউন্ডার। সবমিলিয়ে তিনি প্রথম শ্রেণির ১৬৭ ম্যাচে ৫৩৩ উইকেট এবং ৫৪৫০ রান করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম