ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

এক দিন পরেই চিনির বর্ধিত দাম প্রত্যাহার করল টিসিবি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২৪,  5:35 PM

news image

প্রতি কেজি চিনির দাম ১০০ টাকা নয়, ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকারি বিপণন সংস্থা (টিসিবি)। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে আগের দামেই চিনি বিক্রির সিদ্ধান্তের কথা জানায় টিসিবি। এর আগে, বুধবার চিনির দাম এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করে টিসিবি। পরে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে সরকারি সংস্থাটি। এর ফলে বৃহস্পতিবার আগের দামে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। চিনি ছাড়াও টিসিবির অন্য পণ্যগুলোর মধ্যে রয়েছে ১০০ টাকা লিটার দরে দুই লিটার ভোজ্যতেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১৫০ টাকায় খেজুর ও ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারে ভর্তুকি মূল্যে পণ্য (ভোজ্য তেল-ডাল-চাল-চিনি) বিক্রি শুরু করেছে টিসিবি। এদিন সকাল সাড়ে ৯টায় তিব্বত মোড়ের ২০০ গজ পূর্বে কলোনি বাজার সংলগ্ন পলিটেকনিক মাঠে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থান থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম