ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

এক দফা দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেতে অবস্থান

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩,  8:08 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে নীলক্ষেতে অবস্থান কর্মসূচি পালন করছেন।আজ বুধবার দুপুর ১২টার দিকে তারা বৃষ্টির মধ্যেই ব্যানার নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এর আগে সকাল ১০টা থেকে তারা অবস্থান কর্মসূচিতে যোগ দিতে জড়ো হতে শুরু করেন।  আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নির্ধারিত জিপিএ বা সিজিপিএ-র শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চান তারা। সাত কলেজের সমন্বয়ক ইডেনের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এর আগেও হয়েছে। আমরা সবসময়ই চেষ্টা করি মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের পাশে থাকার। আমি শুনেছি নীলক্ষেত মোড়ে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেখানে আমাদের শিক্ষক প্রতিনিধিরা আছেন। তারা আমাদেরকে এই বিষয়ে একটা আপডেট জানাবেন। এরপর নতুন সিদ্ধান্ত জানাতে পারব।’ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম