ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

একে অন্যের ওপর দায় চাপিয়ে মুখোমুখি অবস্থানে পাকিস্তান-আফগানিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:39 PM

news image

আলোচনার মাধ্যমে সমাধানের কথা বললেও একে অন্যের ওপর দায় চাপিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার দিনভর উত্তেজনার পর সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেছে দুই দেশ। যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়েও নিজেদের মতো বার্তা দিয়েছে তারা। পাকিস্তানের বিরুদ্ধে চালানো যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে ‘দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে’ বলে দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগান তালেবানদের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন পাকিস্তানি সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন সেনা নিখোঁজ রয়েছেন। এছাড়া এই সংঘাতে ২৭৪ জন তালেবান সেনা নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান, কেন্দ্র এবং স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যকে আটক করেছে। এই হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছেন মুজাহিদ। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম