ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

একের পর এক ম্যাচসেরার পুরস্কার, কোহলির রেকর্ড ভাঙলেন রাজা

#

স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৪,  4:56 PM

news image

রুয়ান্ডার বিপক্ষে সিকান্দার রাজা ম্যাচসেরা হয়েছিলেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে। পরের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে আবার পুরস্কারটি পেলেন তিনি। গড়লেন একটি রেকর্ডও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যান অব দা ম্যাচ হওয়ার রেকর্ডে এখন এককভাবে চূড়ায় জিম্বাবুয়ের অধিনায়ক।

এই সংস্করণে রাজা ১৭ বার ম্যাচসেরা হলেন ৯৫ ম্যাচ খেলে। তিনি ছাড়িয়ে গেলেন ১৬ বার করে সেরার স্বীকৃতি পাওয়া ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও মালয়েশিয়ার ভিরানদিপ সিংকে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে নাইরোবিতে বুধবার (২৩ অক্টোবর) গাম্বিয়ার বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাজা। ১৫ ছক্কা ও ৭ চারে গড়া তার ইনিংসটি।

এই সংস্করণে জিম্বাবুয়ের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার পথে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি ৩৩ বলে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা যৌথভাবে দ্বিতীয় দ্রুততম শতক। তার ১৫ ছক্কা এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। রেকর্ড গড়ে তারা আরও বেশ কয়েকটি। আগের ম্যাচে রুয়ান্ডাকে ৯১ রানে গুটিয়ে দিতে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন ৩৮ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার রাজা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম