ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

একীভূত পাঁচ ইসলামি ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  4:59 PM

news image

একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’তে অন্তর্ভুক্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ার মূল্য আনুষ্ঠানিকভাবে শূন্য (জিরো) ঘোষণা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ঋণাত্মক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স, ২০২৫-এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যায়নে দেখা গেছে, পাঁচ ব্যাংকের শেয়ারের নিট সম্পদমূল্য শেয়ারপ্রতি ৩৫০ থেকে ৪২০ টাকা পর্যন্ত ঋণাত্মক, ফলে শেয়ারগুলো লিখে শূন্যে নামিয়ে আনা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম