ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

একাদশে ভর্তি : দ্বিতীয় ধাপে আবেদন শেষ আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:55 PM

news image

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন।এদিকে, দ্বিতীয় ধাপে আবেদনের ফল শনিবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন। এরপর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। ওই ধাপের ফল ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের প্রাথমিক নিশ্চায়ন চলবে। আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধাপে আবেদন করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৩ শিক্ষার্থী। অন্যদিকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। কিন্তু তাদের মধ্যে নির্বাচন নিশ্চায়ন করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন। অর্থাৎ প্রথম ধাপে কলেজ পেয়েও নিশ্চয়ন করেননি ২ লাখ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম