ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

একযোগে ইউরোপের ৪ দেশ থেকে ৪৩ রুশ কূটনীতিক বহিষ্কার

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০২২,  4:34 PM

news image

তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনার মধ্যেই ৪৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের চারটি দেশ। মঙ্গলবার বিকেলে একযোগে রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা দেয় বেলজিয়ামসহ চারটি দেশ। রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা ওই চারটি দেশ হচ্ছে-আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও চেক রিপাবলিক। মঙ্গলবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস বলেন,

আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বেলজিয়ামে নিযুক্ত রুশ কূটনীতিকের সংখ্যা ২১ জন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বেলজিয়াম ছাড়তে হবে। এছাড়াও নেদারল্যান্ডস ১৭ জন, আয়ারল্যান্ড ৪ জন এবং চেক রিপাবলিক একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। তবে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে শান্তি আলোচনার পর পরই ইউক্রেনের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছে রাশিয়া। সূত্র: বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম