ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

একমাসে পদ্মা সেতুতে ৭৬ কোটি টাকা টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২২,  9:15 PM

news image

প্রথম মাসে পদ্মা সেতুতে যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৭৬ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা। এ সময় সেতুটি দিয়ে পার হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৬৫৩টি যানবাহন। পরিসংখ্যান অনুযায়ী, পদ্মা সেতু দিয়ে প্রতিদিন যানবাহন চলেছে গড়ে ২১ হাজার। আর তাতে দিনে আয় হয়েছে গড়ে ২ কোটি ৫৩ লাখ টাকার বেশি। এদিকে সেতু কর্তৃপক্ষ বলছেন, বছরের শেষ দিকে যানবাহন চলাচল এবং আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। দিন দিন সেতু দিয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের চলাচল বাড়বে। পদ্মা সেতু চালুর পর ২৬ জুন থেকে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়। প্রথম দিনেই এ সেতু দিয়ে পার হয় ৫১ হাজার ৩১৬টি যানবাহন। প্রথম বছর পদ্মা সেতু থেকে ১ হাজার ৪৩০ কোটি টাকা আয়ের আশা করা হচ্ছে। বর্তমান হারে টোল আদায় হলে আয় দাঁড়াবে ৯০০ কোটি টাকার মতো। উল্লেখ্য, গত ২৫ জুন বহুল প্রতিক্ষীত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম