ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

একদিনে করোনায় আরও ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  4:36 PM

news image

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় আবারও একদিনে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হল। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার। বুধবার ২৪ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যুর দিক থেকে এদিনও শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ২ হাজার ৬শ’র বেশি মানুষ মারা গেছেন দেশটিতে। ২ লাখ ১৯ হাজারের ওপর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আর করোনা সংক্রমণে শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে ২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। প্রায় ১৩শ’ মৃত্যু হয়েছে লাতিন দেশটিতে। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজারের বেশি। কাছাকাছি সংখ্যক আক্রান্ত চিহ্নিত হয়েছে রাশিয়াতেও। মৃত্যু হয়েছে সাড়ে ৬শ’র বেশি। বুধবার সাড়ে ১২শ’র মতো প্রাণহানি দেখেছে ভারত। দেশটিতে করোনার উপস্থিতি মিলেছে ৬৫ হাজারের বেশি মানুষের দেহে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম