ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

একদিনের ব্যবধানে বস্তাপ্রতি বেড়েছে চিনির দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৪,  4:50 PM

news image

চট্টগ্রামে চিনির কলে লাগা আগুনের উত্তাপ ছড়িয়েছে খাতুনগঞ্জ বাজারে। সংকট না থাকলেও দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজারটিতে একদিনের ব্যবধানে চিনির দাম বেড়েছে বস্তাপ্রতি (৫০ কেজির) ৭০ টাকা।  সংশ্লিষ্টরা বলছেন, কারখানাটিতে ছিল অপরিশোধিত চিনি। সেগুলো পরিশোধিত হয়ে বাজারে আসতে সময় লাগত। এর মধ্যে দিনে দিনে চিনির দাম বাড়া অযৌক্তিক। মঙ্গলবার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ কেজি ওজনের প্রতি বস্তা চিনি বিক্রি হচ্ছে ৬ হাজার ৭৫০ টাকায়। একদিন আগে অর্থাৎ সোমবার বাজারটিতে চিনি বিক্রি হয়েছিল ৬ হাজার ৬৮০ টাকায়। একদিনের ব্যবধানে বস্তাপ্রতি চিনির দাম বেড়েছে ৭০ টাকা। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন গণমাধ্যমকে বলেন, অসাধু ব্যবসায়ীরা সুযোগের অপেক্ষায় ছিল। তারা কোনো একটি অজুহাত পেলেই দাম বাড়িয়ে দিত। এখন তারা সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহার করেছে অর্থাৎ দাম বাড়িয়ে দিয়েছে। অথচ গুদামে যেসব চিনি ছিল সেগুলো অপরিশোধিত। এগুলো বাজারে আসতে আরও সময় লাগত। কিন্তু দিনে দিনে দাম বেড়ে যাওয়া একেবারেই অযৌক্তিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম