ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

একদিনেই আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট শেষ

#

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  4:33 PM

news image

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার মাঠে নামছে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলতে নামবেন মেসি-ডি মারিয়ারা। এদিকে দুবাইয়ের অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে। এছাড়া আলবিসেলেস্তেদের অনুশীলন দেখতেও উপচেপড়া ভিড় ছিল। আবুধাবি স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরেফ আল আওয়ানি জানিয়েছেন, আর্জেন্টিনার মতো দল বিশ্বকাপের শেষ প্রস্তুতির মঞ্চ হিসেবে আবুধাবিকে বেছে নেয়ায় আমরা খুশি। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম