ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

এএইচএফ কাপে বড় জয় পেল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১২ মার্চ, ২০২২,  4:00 PM

news image

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। লাল সবুজ জার্সিধারীদের হয়ে জোড়া গোল করেন খোরশেদ। এর আগে শুক্রবার (১১ মার্চ) ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে স্টেডিয়ামে অনুষ্ঠিত বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়েছেন জিমি-আশরাফুলরা। বাংলাদেশের হয়ে খোরশেদুর রহমান দু’টি এবং আরশাদ হোসেন, সোহানুর রহমান, পুস্কর ক্ষিসা মিমো, রাসেল মাহমুদ জিমি ও রোমান সরকার একটি করে গোল করেন। এদিন প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ১-০ গোলে এগিয়ে দেন খোরশেদুর রহমান। দ্বিতীয় কোয়ার্টারে আরশাদ হোসেন ব্যবধান দ্বিগুণ করার পর রিভার্স হিটে ব্যবধান ৩-০ করেন সোহানুর রহমান সবুজ। ২৭ মিনিটে খোরশেদ পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৪-০ করেন। ৪৯ মিনিটে সারোয়ারের হিটে গোলকিপারের সামনে থাকা পুস্কর ক্ষীসা মিমো ফ্লিকে ব্যবধান আরও বাড়ান (৫-০)। ৫৫ মিনিটে রাসেল মাহমুদ জিমি ও রোমান সরকারের দুই গোলে ৭-০ গোলে এগিয়ে গিয়ে বড় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। অবশ্য শেষ দিকে দুই গোল করে ব্যবধান কমায় ইন্দোনেশিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে আরদাম ও আসাসি আহদাম ফিল্ড গোল করেন। তাতে ৭-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ের ফলে সাড়ে তিন বছর পরে আন্তর্জাতিক হকি ম্যাচে জয় পেল বাংলাদেশ। সর্বশেষ জয়টি ছিল ২০১৮ এশিয়ান গেমসে ২৬ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম