ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ জুলাই, ২০২৬,  9:28 PM

news image

কয়েকদিন টানা বৃষ্টি ঝরেছে। এখন আবার চলছে মেঘ-রোদের লুকোচুরি। বর্ষায় দিনগুলোই এমন। আবহাওয়ায় ঘরে ঘরে সর্দি-জ্বর, কাশি, পেটের সমস্যা বেড়েছে। এই মৌসুমে শরীর সুস্থ রাখতে পাঁচ ভেষজ চা খুবই উপকারী। যেমন-  

তুলসী চা: তুলসী পাতার গুণের শেষ নেই।  এর অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই পাতার সুগন্ধ মনে প্রশান্তিও দেয়। বর্ষায় দিনগুলি তুলসী পাতার চা দৈনন্দিন খাদ্যতালিকায় যোগ করতে পারেন। 

আদা চা: এক কাপ তাজা আদা চা বর্ষার শীতল দিনগুলি উষ্ণ করে তোলে। গলাকে আরাম দিতে, সতেজ থাকতে নিয়মিত এই চা খেতে পারেন। আদায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী উপাদান কফ, খুসখুসে কাশি এবং গলাব্যথা উপশমে দারুণ কাজ করে। আদা হজমশক্তি ভালো রাখতেও ভূমিকা রাখে। 

পুদিনা চা: পুদিনা চায়ে এক ধরনের শীতল, সতেজ স্বাদ এবং প্রশান্তিদায়ক সুগন্ধ রয়েছে। বর্ষাকালে গরম গরম পুদিনা পাতার চায়ে চুমুক দিলে হালকা ও আরামদায়ক অনুভূতি হয়।  পুদিনা পাতার চা হজমশক্তি বাড়াতে, গ্যাস, বদহজম ও পেট ফোলাভাব দূর করতে অত্যন্ত কার্যকর। 

যষ্ঠিমধুর চা: যষ্টিমধুর মূল, যা সাধারণত মুলেঠি নামে পরিচিত, ঐতিহ্যবাহী ভেষজ পানীয়তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্ষাকালে যষ্ঠিমধুর চা খেলে মলীর নানাভাবে উপকৃত হয়। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই চা সর্দি-কাশি, গলা ব্যথা ও হজমশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর।

দারুচিনি-লবঙ্গ চা: দারুচিনি এবং লবঙ্গের মিশ্রণে তৈরি হয় একটি সুগন্ধি ও উষ্ণ ভেষজ চা। তীব্র সুগন্ধ এবং আরামদায়ক স্বাদ এই চা বর্ষার সন্ধ্যায় একটি জনপ্রিয় পানীয়তে পরিণত হয়েছে। এতে সামান্য মধু যোগ করলে তা খেতে আরও ভালো লাগবে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সূত্র: নিউজ এইট্টিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম