ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এঁচোড় চিংড়ির রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ মে, ২০২৩,  8:51 PM

news image

বাঙালি হবে আর এঁচোড় চিংড়ি খাবে না, তা তো হয় না। গরমে কাঁচা কাঁঠালের এঁচোড় না খেলে কারও যেনো তৃপ্তি মেটে না। কাঁচা কাঁঠাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। কাঁচা কাঁঠাল বিভিন্নভাবে রান্না করা যায়। তবে এর মধ্যে এঁচোড় সবচেয়ে বেশি জনপ্রিয়। খুবই সুস্বাদু আর তৈরি করাও সহজ এই পদ।

জেনে নিন রেসিপি-

উপকরণ

একটি ছোট আকারের এঁচোড়

চিংড়ি মাছ ৫০০ গ্রাম

পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ২ টেবিল চামচ

টমেটো বাটা ৩ টেবিল চামচ

লবণ, চিনি স্বাদমতো

হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ

মরিচ গুঁড়ো স্বাদমতো

মরিচ বাটা স্বাদমতো

একমুঠো ধনিয়াপাতা কুচি

সরিষার তেল ৬ টেবিল চামচ

প্রণালী

কড়াইতে সরিষার তেল গরম করে প্রথমে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে রাখতে হবে। অন্যদিকে প্রেসার কুকারের সামান্য লবণ, হলুদ দিয়ে এঁচোড় সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে সরিষার তেল গরম করে তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, শুকনো মরিচ দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়া চাড়া করে এঁচোড় এবং চিংড়ি মাছ দিয়ে সামান্য উষ্ণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে বেশ মাখোমাখো হয়ে এলে ওপরে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ‘এঁচোড় চিংড়ি’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম