ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  6:50 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার সস্তাপুরের গাবতলা এলাকায় ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ আগস্ট) দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সোহাগ (২৫)। নিহেতের স্ত্রী রোমানা জানান,

সোহাগ গার্মেন্টসে চাকরি করতেন। কিছু দিন আগে তার চাকরি চলে যায়। পরে সংসার চালানোর জন্য অনেকের কাছ থেকে ঋণ নেন তিনি। তিনি আরও জানান, চাকরি না হওয়ার ঋণ পরিশোধও করতে পারছিলেন না সোহাগ। ঋণ নিয়ে চিন্তাগ্রস্ত ছিলেন তিনি। আজ সোমবার সকালে বাড়ির দরজার সামনে থাকা আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু বলেন, আজ সোমবার সকালে এ খবরে পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম