ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  9:11 PM

news image

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে পূর্বের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) এখন তদন্ত করতে পারে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সুশাসনের জন্য নাগরিকের পর্যবেক্ষণ তুলে ধরতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বদিউল আলম বলেন, নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে তবে মানুষ ভোট দিতে পেরেছে এবং রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নিয়েছে। সার্বিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হলেও কিছু আসনে সহিংসতা ও ভোটারদের প্রভাবিত করা হয় বলেও জানান তিনি। পর্যবেক্ষণের চিত্র তুলে ধরে সুজন সম্পাদক আরও বলেন, নির্বাচনে জনগণের অংশগ্রহণ স্বাভাবিক ছিল এবং প্রশাসনের হস্তক্ষেপের ফলে অনেক সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিএনপি গণভোটের শপথ না নেয়ায় একটা জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন বদিউল আলম মজুমদার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম