ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

উড়ন্ত জার্মানিকে থামাল নেদারল্যান্ডস

#

স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ, ২০২২,  4:30 PM

news image

টানা আট ম্যাচ জিতে উড়তে থাকা জার্মানিকে থামাল নেদারল্যান্ডস। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জার্মানির।মঙ্গলবার রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। প্রথমার্ধে জার্মানিকে এগিয়ে নেয় থমাস ম্যুলার। দ্বিতীয়ার্ধে ডাচদের সমতায় ফেরান স্টেভেন বার্গউইন। গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের কাছে হারার পর দায়িত্ব নেওয়া কোচ হান্স ফ্লিকের অধীনে অপরাজিতই থাকল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের যোগ করা সময়ে জার্মানিকে এগিয়ে নেন ম্যুলার।

বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন এই অভিজ্ঞ ফুটবলার। এরপর ৬৮তম মিনিটে সমতায় ফেরে ডাচরা। বদলি নামার ১০ মিনিটের মধ্যেই বার্গউইন ডান দিকের বাইলাইনের কাছ থেকে ডেনজেল ডামফ্রিসের পাসে জোরাল শটে বল জালে পাঠান। বাকি সময়ে আর কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি। দুই দলেরই পরবর্তী মিশন আগামী জুনে উয়েফা নেশন্স লিগে। যেখানে জার্মানির প্রথম প্রতিপক্ষ ইতালি। আর নেদারল্যান্ডস খেলবে বেলজিয়ামের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম