ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

উস্কানিমূলক বক্তব্য আর তাণ্ডব করে বিএনপি আন্দোলনে সফল হতে পারবে না: কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  8:03 PM

news image

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি উস্কানিমূলক বক্তব্য আর তাণ্ডব করে আন্দোলনে সফল হতে পারবে না। আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহে বিএডিসি সার্কেল অফিস কাম ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, প্রতিদিন আন্দোলনের নামে বিএনপি উস্কানিমূলক শ্লোগান, অহেতুক কথাবার্তা এবং পুলিশের ওপর আক্রমণের প্রতিযোগিতা শুরু করেছে।

এসব করে তারা আন্দোলনে আছে সেটা দেখাতে চায়, আমরাও জানি। তিন মাস আন্দোলনে ছিলো। সে সময়ে গাড়ী পুড়িয়েছে, রেল লাইন তুলে ফেলেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। তারপরও ওই তিন মাসের আন্দোলনে তারা সফল হয় নাই। এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসি চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম