ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

উরুগুয়েতে নার্সিং হোমে অগ্নিকাণ্ড, নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুলাই, ২০২৪,  6:03 PM

news image

পূর্ব উরুগুয়ের ট্রেইন্টা ওয়াই ট্রেস শহরে একটি নার্সিং হোমে রবিবার (৭ জুলাই) সকালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এবং মিডিয়া জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও অস্পষ্ট। এ ঘটনায় কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন ওই নার্সিং হোমের কেয়ার টেকার। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, ভবনটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে ধোঁয়ার কারণে সাতজন প্রাণ হারান। এছাড়া গুরুতর অবস্থায় আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অগ্নিনির্বাপক কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তারা নার্সিং হোমের প্রধান প্রবেশদ্বারটি বন্ধ দেখতে পান। ভবনের ভেতরে প্রবেশ করার পর তারা বসার ঘরে আগুন দেখতে পান। সে সময় পুরো ভবন জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। ওই নার্সিং হোমের ২০ বছর বয়সী একজন কেয়ারটেকার একটি গ্যারেজের ভেতর দিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। উরুগুয়ের গণস্বাস্থ্য বিষয়কমন্ত্রী কারিনা রান্ডো বলেন, এই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তবে এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি। রাজধানী মন্টেভিডিও থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে প্রায় ২৫ হাজার বাসিন্দা বসবাস করেন। ট্রেইন্টা ওয়াই ট্রেস শহরের প্রশাসন সোশ্যাল মিডিয়ায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম