ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৫,  6:42 PM

news image

উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পূর্বঘোষণা অনুযায়ী আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাস হতে পারে। অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন বাজেট পাস করা হবে। তার আগে অর্থবিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অর্থবিভাগ সূত্র জানায়, আজ সকালে উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বাজেট পাস হওয়ার অধ্যাদেশ জারি করা হবে। নিয়ম অনুযায়ী, নতুন এই বাজেট কার্যকর করা হবে ১ জুলাই থেকে। প্রতিবছর বাজেট নিয়ে সংসদে তুমুল তর্কবিতর্ক হয় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে। এখন সংসদ কার্যকর নেই। তাই এ নিয়ে কোনো আলোচনাও নেই। গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা। যদিও এ বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। মানুষের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের তেমন কোনো বিশদ পরিকল্পনার উল্লেখ নেই প্রস্তাবিত বাজেটে। এই বাজেটের মাধ্যমে দেশের মানুষের জীবনমানের তেমন কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম