ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

উত্তাল জর্জিয়ায় প্রেসিডেন্ট হচ্ছেন সাবেক ফুটবলার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৪,  5:12 PM

news image

জর্জিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। ১৬ দিন ধরে চলা আন্দোলনে উত্তাল দেশটিতে তিনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার মিখাইলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।দেশটিতে ১৬ দিন ইউরোপীয় ইউনিয়নপন্থী বিক্ষোভ চলছে। তবে জর্জিয়ার ক্ষমতাসীন কট্টরপন্থী দল ড্রিম পার্টির সদস্য মিখাইলকে সমর্থন করেনি প্রধান চার বিরোধী দল। তারা পার্লামেন্ট বয়কট করেছে। তারা সরকারকে অগণতান্ত্রিক ও রাশিয়াপন্থী বলে সমালোচনা করছে। বিরোধী দলের দাবি, নতুন করে নির্বাচন দিতে হবে। কারণ গত অক্টোবরে হওয়া নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল। শনিবারের ভোটে ৩০০ সদস্যের একটি ইলেক্টোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচিত করবে, যার অধিকাংশই জর্জিয়ান ড্রিমের সমর্থক। মিখাইল কাভেলাশভিলি, যিনি পিপলস পাওয়ার পার্টির প্রতিষ্ঠাতা, তাকে পশ্চিমবিরোধী প্রচারণার মুখপাত্র হিসেবে বিবেচনা করা হয়। তিনি বিরোধী দলগুলিকে বিদেশি ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম