ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

উত্তর বাড্ডায় বাসা থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২২,  5:21 PM

news image

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মো. হাসেম আলী হিরা নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. হাসেম আলী হিরা রাজধানীর বাড্ডা সাঁতারকুল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার উত্তর রশিদনগর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।

একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, অচেতন অবস্থায় উদ্ধার করে মো. হাসেম আলীকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের স্ত্রী তাহামিনা সুলতানা তামান্না জানান, মাত্র তিন মাস হয়, আমাদের বিয়ে হয়েছে। হিরা, মাগরিবের নামাজ শেষ করে নিজের রুমে গিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়েছে। পরে উদ্ধার করে তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম