ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে আজ

#

১২ ডিসেম্বর, ২০২১,  4:37 PM

news image

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে আজ চলবে মেট্রোরেল।  সকাল সাড়ে ১০ টার দিকে যাত্রা শুরু করবে ট্রেনটি।  বেলা ১১টায় পৌছবে আগারগাঁওয়ে। এতে কোনো যাত্রী থাকবে না।   সাড়ে তিন মাস আগে পরীক্ষামূলক চলাচল শুরু হয় মেট্রোরেলের। এতোদিন ট্রেন চলাচল দিয়াবাড়ি থেকে কাছাকাছি চার-পাঁচটি স্টেশনে সীমাবদ্ধ ছিল।  তবে আজ ৯ টি স্টেশনে পৌছবে।  যাত্রা শুরুর পর থেকে কোনো কোনো স্থানে সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিবেগে ট্রেন পরিচালনা করা হবে। এর আগে বৃহস্পতিবার উত্তরা থেকে আগারগাঁও রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। 

সর্বোচ্চ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে এই মেট্রোরেল চালানো হয়। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উত্তরা থেকে আগারগাঁও- ১১ দশমিক ৫৮ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে দেড় ঘণ্টা সময় লেগেছে মেট্রোরেলের।  এ সময় উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে থেমে দুপুর ১২টা ৪৭ মিনিটে আগারগাঁও অংশে পৌঁছে যায় রেল। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, ট্রেনের পরীক্ষামূলক চলাচলের জন্য উড়াল রেলপথ, বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। সকাল সাড়ে দশটা নাগাদ দিয়াবাড়ি থেকে যাত্রা শুরু করবে মেট্রোরেলটি। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার উড়াল রেলপথে ট্রেন চলাচল করবে বাণিজ্যিকভিত্তিতে। তবে এর আগে নির্মিত রেলপথে পরীক্ষা-নিরীক্ষা চালাতে ধাপে ধাপে ট্রেন চালানো হচ্ছে। প্রকল্প সূত্রে জানা যায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে ট্রেন চলাচল করবে ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে।  এ  লক্ষ্য সামনে রেখে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ রুটে ২৪ সেট ট্রেন চলাচল করবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম