ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

উত্তরপ্রদেশে হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  4:52 PM

news image

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে।  শুক্রবার রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। প্রশাসনিক সূত্রে ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লাগে। এ ঘটনায় ১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসে কর্মীরা।  প্রতিবেদনে বলা হয়, তারা পৌঁছনোর আগেই এনআইসিইউয়ের জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বের করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।   প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। এ ঘটনায় মৃত শিশুদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম