ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

উত্তরপ্রদেশে ট্রাক্টরে কন্টেনারের ধাক্কায় নিহত ৮, আহত ৪৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২৫,  5:12 PM

news image

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে সোমবার ভোররাতে ট্রাক্টরে একটি কন্টেনারের ধাক্কায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন এক শিশু ও দুই নারী। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় ৬০-৬১ জন ভক্ত ট্রাক্টরে চেপে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায়। হঠাৎই পিছন থেকে একটি কন্টেনার ট্রাক উচ্চ গতিতে এসে ধাক্কা মারে। ট্রাক্টরটি উল্টে যায়। আহতদের দ্রুত খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের মতে, বাকি আহতরা আপাতত স্থিতিশীল থাকলেও তিনজনের অবস্থা উদ্বেগজনক। তাদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সূত্র : দ্য ওয়াল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম