ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মার্চ, ২০২৬,  4:20 PM

news image

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে আকিজ কোম্পানীর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯ টায় মহাসড়কের উজিরপুর উপজেলার ইছলাদী শেখের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানিয়েছেন।  নিহত প্রান্ত মন্ডল (২৪) বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মন্ডলের ছেলে। প্রান্ত মন্ডল নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানান, ফায়ার ফাইটার প্রান্ত মন্ডল নিজের মোটরসাইকেলে পাথরঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইছলাদী শেখের বাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী আকিজ পরিবহনের একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত প্রান্ত মন্ডলকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।  ওসি জানান, দুর্ঘটনার পর পিকআপ চালিয়ে ঢাকার দিকে পালিয়ে গেছে। ঘাতক পিকআপ শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম