ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

উজিরপুরে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:43 PM

news image

বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (থ্রি হুইলার টাইপ নসিমন/করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এ সময় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ওসি আরও জানান, বাস ও ট্রলি জব্দ করা হয়েছে। মহাসড়কটিতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম