ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

উগান্ডায় ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবি, ২০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২৩,  5:23 PM

news image

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকা ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। ডুবে যাওয়া নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে ওভারলোডেড নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন এবং পাঁচজন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেসময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল। আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় পুলিশ জানিয়েছে, ‘ওভারলোডিং এবং খারাপ আবহাওয়ার জন্য নৌকাডুবির এই ঘটনা ঘটেছে।’ দুর্ঘটনার পর নয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ বলছে, ‘নৌপথে ভ্রমণের সময় সর্বদা লাইফ জ্যাকেট পরিধান করতে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে নৌযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বা পণ্যবোঝাই না করতেও পরামর্শ দিচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম