ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২৪,  8:52 PM

news image

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন। নিহতরা হলেন, ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)। এ বিষয়ে ওসি শামীম হোসেন বলেন, কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুজন মারা গেছেন। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম