ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২৪,  5:06 PM

news image

কক্সবাজারের উখিয়ায় সৈয়দুল আমিন (৪৫) নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। নিহত সৈয়দুল আমিন কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর এ-১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। তিনি ওই ক্যাম্পের মাঝির (নেতা) দায়িত্ব পালন করে আসছিলেন। ওসি মো. শামীম হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে সৈয়দুল আমিনকে ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। পরে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম