ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

উখিয়ায় ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুন, ২০২৩,  6:47 PM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে ইমান হোসেন (১৮)। আহত ব্যক্তি হলেন, একই এলাকার মোহাম্মদ নুর। ক্যাম্প সূত্র থেকে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ইমান ও নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্যাম্প-৯-এর আইএমও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমানকে মৃত ঘোষণা করেন। নুর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেটি আমার জানা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম