ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর গণমুখী উদ্যোগে গণআকাঙ্ক্ষার প্রতিফলন: মাহদী আমিন

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৬,  10:58 PM

news image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনগণের সুবিধায় ১০টি গণমুখী বিষয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা, গণপরিবহন ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শ্রমিকদের বেতন পরিশোধ এবং গণপরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণ।মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে মানুষ যেন স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করতে পারে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন দিবস পালনে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ নেয়া হতো। কিন্তু এবার সেই ধরনের কোনো চাপ সৃষ্টি করা হয়নি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা হয়নি। শিক্ষার্থীদেরও রোদে দাঁড় করিয়ে রাখা হয়নি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। জ্বালানি তেলের দাম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে অনেক দেশেই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ শেষ পর্যায়ে গিয়ে সীমিত আকারে দাম সমন্বয় করেছে। অন্যান্য দেশের তুলনায় দেশে জ্বালানির দাম এখনো কম রয়েছে বলেও দাবি করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম