ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৬,  4:33 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। সোমবার ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস। আজ মঙ্গলবার পবিত্র শবেকদর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন। ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা এবং অন্যান্য সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আবারও নিয়মিত কার্যক্রম শুরু করবে। এর মধ্যে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও পরে মন্ত্রিসভা বৈঠকে ওই দিনও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম