ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঈদে যাত্রীদের ঘরে ফেরা নিশ্চিত করতে রংপুরে পুলিশের কন্ট্রোলরুম উদ্বোধন

#

০৬ এপ্রিল, ২০২৪,  4:34 AM

news image

আবুল হোসেন বাবলুঃ আসন্ন ঈদ-উল-ফিতরে যাত্রীদের ঘরে ফেরা যাত্রাকে নির্বিঘ্ন করতে যানবাহনের নিয়ন্ত্রন ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে, যানযট মুক্ত রাস্তাঘাট ও যাত্রী সেবায় রংপুর মহানগরের প্রবেশদ্বার মডার্ন মোড়েে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়।  বৃহস্পতিবার ৪ মার্চ দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেসাব-কন্ট্রোলরুম এর উদ্বোধন করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম -বার। উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা কাজ করছে রংপুরের আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা স্বস্তিদায়ক ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার মনিরুজ্জামান। তিনি বলেন, রংপুরের মানুষ যেমন সরল সোজা, তেমনি তাদের কাজ কর্মও খুবই ভাল। বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় মানুষের সেবা দিয়ে থাকে, সেই সেবা আমরা মানুষের কাছে পেীঁছে দিতে চাই।  উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, র‍্যাব-১৩ রংপুর এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন পিপিএম-সেবা, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, রংপুর বিভাগের সিনিয়র সহকারী কমিশনার কামরুজ্জামান সরকার, আরসিসিআই ডাইরেক্টর, খন্দকার মাহমুদ বিপ্লব, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রুহুল আমিন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফ আলী, রংপুর জেলা ট্রাক মালিক সমিতি সাধারণ সম্পাদক আশিকুর হোসেন আশিক প্রমুখ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম